ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ৮ অক্টোবর ২০২২
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে।

শনিবার এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত উপ-কমিশনার আবু সায়েম নয়ন। গ্রেফতারকৃতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ থানার আমপুরা বালুগাও এলাকার জয়নাল আবেদীনের ছেলে তারিকুল ইসলাম, একই থানার চিকা ধানী এলাকার নুর মোহাম্মদের ছেলে সজিব এবং গাজীপুর নগরীর চান্দনা (বউবাজার) এলাকার মোহাম্মদ আলী হোসেনের ছেলে আল আমিন। 

অতিরিক্ত উপ-কমিশনার আবু সায়েম নয়ন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল ডাকাত নগরের আউটপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ দেশীয় আস্ত্রসহ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি এবং দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় সাতটি মামলা রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!