ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২২
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
গ্রেফতার ইব্রাহিম

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন থেকে অস্ত্রসহ ইব্রাহিম নামে ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহিম একই উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের আবুল কালাম ব্যাপারীর ছেলে।

রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর পোড়াগাছা ইউনিয়নে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।

Advertisement

ওসি আরো জানান, গ্রেফতার ইব্রাহিম পেশাদার একজন ডাকাত। তার বিরুদ্ধে নোয়াখালীর হাতিয়া, রামগতিসহ বিভিন্ন থানায় অস্ত্র-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!