ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

৯৬ ভরি স্বর্ণ ডাকাতি: স্ত্রীসহ কনস্টেবলের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২২
৯৬ ভরি স্বর্ণ ডাকাতি: স্ত্রীসহ কনস্টেবলের স্বীকারোক্তি
কনস্টেবল মুন্সি কামরুজ্জামান

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা থেকে ৯৬ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় করা মামলায় গ্রেফতার রাজধানীর লালবাগ থানার পুলিশ কনস্টেবল মুন্সি কামরুজ্জামান ও তার স্ত্রী নাহিদা নাহার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার ঢাকার পৃথক দুই সিনিয়ার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জবানবন্দি রেকর্ড করেন। 

এর আগে তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় স্বর্ণ ডাকাতির ঘটনায় করা মামলায় তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি সম্মতি হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

Advertisement

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা সিনিয়ার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান আসামি কামরুজ্জামানের ও ঢাকা সিনিয়ার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম আসামি নাহিদা নাহারের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে শনিবার কামরুজ্জামানকে গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। পরবর্তীতে তার স্ত্রী নাহিদা নাহারকেও গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট মানিকগঞ্জের সিংগাইরের এক ব্যবসায়ী ৯৬ ভরি স্বর্ণ নিয়ে কেরানীগঞ্জের জিনজিরা হয়ে রাজধানীর তাঁতীবাজার যাচ্ছিলেন। জিনজিরা এলাকায় পৌঁছলে ঐ ব্যবসায়ীকে পুলিশ পরিচয়ে আটক করে কনস্টেবল কামরুজ্জামানসহ কয়েকজন। পরে তাকে অন্যত্র নিয়ে স্বর্ণ লুটে নেয় তারা। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন স্বর্ণ ব্যবসায়ী। মামলা হলে তদন্ত করতে গিয়ে পুলিশ কনস্টেবল কামরুজ্জামানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!