[ দেশজুড়ে ]
গভীর রাতে মাঝ নদীতে ট্রলারে ডাকাতি, আহত ২
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাঝ নদীতে খেয়া পারাপারের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীদের মারধর করে প্রায় ৬ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতরা।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদীতে বক্তাবলী গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুইজন যাত্রী আহত হয়েছেন।
.png)
বক্তাবলী ইউপি সদস্য মহিউদ্দিন জানান, রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার এপারের ঘাট থেকে খেয়া পারাপারের একটি ট্রলার ২০-২২ জন যাত্রী নিয়ে চালক ডিপজল বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ট্রলারটি মাঝ নদীতে গেলে একটি স্পিডবোটে আসা ৭-৮ জন ডাকাত ট্রলারের গতিরোধ করে।
এ সময় ডাকাতরা রামদা ও পিস্তলের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা লুটে নেয়। তখন দুইজন যাত্রী টাকা দিতে না চাইলে তাদের মারধর করে টাকা নিয়ে স্পীটবোটযোগে মুন্সিগঞ্জের মুক্তারপুরের দিকে চলে যায়। আহত যাত্রীদের নাম তাৎক্ষনিক জানা যায়নি। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, নৌ পুলিশ এ ঘটনায় ব্যবস্থা নিবেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!