ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ধারালো অস্ত্রসহ ৩ ডাকাত আটক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ১১ সেপ্টেম্বর ২০২২
টাঙ্গাইলে ধারালো অস্ত্রসহ ৩ ডাকাত আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ধারালো অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মীরের বেতকা বোয়ালী রোডস্থ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

রোববার বিকেলে সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া (পিপিএম) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল পৌর শহরের বেপারীপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে মো. খালেদ মাহমুদ কিরন (২৯), থানাপাড়ার মো. আব্দুল হাই হাওলাদারের ছেলে মো. সজল হাওলাদার (২৫) ও বেপারীপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান অনুপ।

Advertisement

ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, শনিবার রাতে সদর উপজেলার মীরের বেতকা বোয়ালী এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে এসআই শুভ সাহার নেতৃত্বে একদল পুলিশ ওই তিন ডাকাতকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজন সঙ্গী পালিয়ে যায়। 

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!