ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে অস্ত্রসহ পাঁচ নৌ ডাকাত গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ১২ আগস্ট ২০২২
চাঁদপুরে অস্ত্রসহ পাঁচ নৌ ডাকাত গ্রেফতার
গ্রেফতারকৃত নৌ ডাকাত। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে পদ্মা নদীতে স্পিডবোট যোগে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ নৌ ডাকাতকে গ্রেফতার করেছে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ।

গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জের আক্তার হোসেন ও মোহাম্মদ ইকবাল মুন্সি ওরফে সুমন, আবুল বাশার, শাকিল দেওয়ান এবং ইয়ামিন। এ সময় তাদের কাছ থেকে দুটি পাইপগান, সিসার তাজা কার্তুজ সাতটি, রানদা আটটি, দেশীয় দা একটি, স্কুডাইভার একটি, সাবল দুটি ও বিভিন্ন মডেলের ২০টি মোবাইল উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে চাঁদপুর নৌ পুলিশের কার্যালয়ের সভাকক্ষে প্রেসব্রিফিংয়ে এসব তথ্যটি নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

Advertisement

ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম। ছবি: ডেইলি বাংলাদেশ

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পদ্মার চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সারারাত অভিযান শেষে দুটি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজন একাধিক মামলার আসামি। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

চাঁদপুরের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, এসআই জহিরুল হক, এএসআই শহিদুল ইসলাম, কনস্টেবল আবুল বাশার, রেজাউল ইসলাম, মেজবাহ উদ্দিন এবং এস এম ইসরাফিল হোসেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!