ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছবি বিকৃত করে উপস্থাপন, স্বেচ্ছাসেবক দলের কর্মী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ১৮ নভেম্বর ২০২২
ছবি বিকৃত করে উপস্থাপন, স্বেচ্ছাসেবক দলের কর্মী আটক
আটক স্বেচ্ছাসেবক দলের কর্মী নাহিদ ইসলাম- ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় ব্যক্তিদের ছবি বিকৃত করে উপস্থাপন এবং ফেসবুকে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগে মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটক স্বেচ্ছাসেবক দলের কর্মী নাহিদ ইসলাম মানিকগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া এলাকার বাসিন্দা। তিনি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলেন।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তি এবং ডিবি সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর নাহিদ ইসলাম তার ফেসবুক আইডিতে রাষ্ট্রীয় ব্যক্তিদের ছবি বিকৃত করে পোস্ট দেন। নাহিদ অজ্ঞাত ব্যক্তিদের সহায়তায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ মানহানিকর তথ্য প্রচার করেছেন। বিষয়টি বৃহস্পতিবার জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের নজরে আসে। এরপর রাতে জেলা ডিবি পুলিশের এসআই আজহারুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে নাহিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

জেলা ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মামলার পর রাতেই অভিযান চালিয়ে নাহিদ হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!