গ্রেফতারকৃতরা হলেন- ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিম হোসেন, ছাত্রদল কর্মী মো. আলাউদ্দিন, নিজাম উদ্দিন, আবির ইসলাম ও আবদুল্লাহ আল নোমান।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, রোববার ফেনী পৌর শহরে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে সড়কে ভাঙচুর চালান তারা। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পরে ঘটনাস্থল থেকে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় রোববার রাতেই ছাত্রদলের ১৪ জনের নামসহ অজ্ঞাত আরো ১৫৫ জনের বিরুদ্ধে মামলা করেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মহসিন। ঐ মামলায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
.png)