আটক মেহের আলী কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর চরুয়া পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। মঙ্গলবার রাতে মেহের আলীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, অভিযোগকারীর বড়বোনের সংসারে কোনো সন্তান হয়নি। দীর্ঘদিন ধরে চিকিৎসা করেও কোনো সুফল পাননি। পরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মাধ্যমে মোবাইলে মেহেদী নামের কবিরাজের সঙ্গে পরিচয় হয়। তিনি জিনের বাদশা হিসেবে নিজের পরিচয় দেন। জিনের মাধ্যমে তিনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন বলে জানান।
.png)
পরবর্তীতে ভিকটিমের গর্ভধারণের বিষয়কে কেন্দ্র করে প্রায় চার লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে তিনি কৌশলে ভিকটিমের পরিবারের বিশ্বাস অর্জন করেন। তাদের বলেন, বাড়ির ভেতরে টাকার পাতিল আছে। জিনের মাধ্যমে তা উঠিয়ে দেবে। এ কথা কাউকে বলা যাবে না বলে বাড়ির বিভিন্ন জায়গায় তাবিজ করেন। এরপর মেহের আলী ভিকটিমের পরিবারের কাছে একটি প্যাকেট দিয়ে বলেন, এর ভেতরে স্বর্ণের কয়েন আছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। তবে সেই কয়েন তাহাজ্জুদের নামাজের সময় ঘর অন্ধকার করে হাতে মোজা পরে মোমবাতির আলো জ্বালিয়ে দেখতে হবে। স্বর্ণের কয়েন দেওয়ার কথা বলে আরো প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেন প্রতারক।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে জিনের বাদশা পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশ জিনের বাদশা মেহেদী নামে পরিচয় দেওয়া প্রতারক মেহের আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।