ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপে ২৮ কেজি গাঁজা, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ২৩ নভেম্বর ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপে ২৮ কেজি গাঁজা, আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় টাস্কফোর্সের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড শেখ নুরুদ্দিন মাস্টার মার্কেটের পাশে পিকআপসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. আল আমীন (২৪) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকার হালিম তালুকদারের ছেলে, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রামপুর গোয়ালকান্দি এলাকার মো. মুসলেম উদ্দিনের ছেলর রতন মিয়া (২৫) ও একই জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী (তললী) এলাকার মো. মজিবুরের ছেলে মো. সুমন (৩৮)।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ও সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Advertisement

অভিযান সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, বুধবার সকালে
জেলার সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড শেখ নুরুদ্দিন মাস্টার মার্কেটের পাশে টাস্কফোর্স কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওপর থেকে পিকআপসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত পিকআপভ্যান তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশে প্রবেশ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!