ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে নেশার ইনজেকশনসহ গ্রেফতার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ২৩ নভেম্বর ২০২২
আদমদীঘিতে নেশার ইনজেকশনসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে ১৪ পিস নেশার এ্যাম্পল ইনজেকশনসহ সুমন হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে গ্রেফতারকৃত সুমনকে আদালতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার কলসা কোচকুড়িপাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন হোসেন সান্তাহার হলুদঘরের আব্দুস ছাত্তারের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার কলসা কোচকুড়িপাড়া মসজিদের সামনে থেকে মাদক বেচাকেনা করার সময় সুমন হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৪ পিস নেশার (ইনজেকশন) এ্যাম্পল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!