শুক্রবার রাতে বরগুনার সরকারি শিশু পরিবারের অনাথ শিশুদের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়।
বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটুর তত্বাবধানে এ সময় বরগুনা সরকারি শিশু পরিবারের সহকারী তও্বাবধায়ক সেলিনা পারভিন, বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক নুরুল আহাদ অনিক, সাইফুল রাফিন, মহিউদ্দিন অপু, হাসিব, সিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।
.png)

শিশু পরিবারের শিশুদের শীতবস্ত্র বিতরণ শেষে বরগুনার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত ও ভাসমান নারী-শিশুদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
আয়োজক কর্তৃপক্ষের রেজাউল ইসলাম টিটু বলেন, জেলার প্রবাসীদের সহায়তায় করোনার সময় অসহায় মানুষকে সহায়তা করা হয়েছে। প্রতি বছর ঈদ-কোরবানিতে খাবার ও শীতের সময় শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানদের গরিব আসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান তিনি।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বরগুনা শিশু পরিবারের সহকারী তও্বাবধায়ক সেলিনা পারভিন বলেন, শীতের শুরুতেই শিশু পরিবারের শিশুরা শীতবস্ত্র পাওয়ায় শিশুরা অনেক খুশী হয়েছে। ওদের মুখে হাসি দেখে আমাদের ভালো লাগছে।