[ দেশজুড়ে ]
একটি বিদ্যালয়ের একমাত্র পরীক্ষার্থীও ফেল!
ছবি: সংগৃহীত
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। যশোরের মনিরামপুর উপজেলার গলদাহ খড়িঞ্চা বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু সেই একজনই অকৃতকার্য হয়েছে। ফলে শূন্য পাসের তালিকায় এই প্রতিষ্ঠানের নাম উঠেছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু সেই একজনই অকৃতকার্য হয়েছে। ফলে শূন্য পাসের তালিকায় এই প্রতিষ্ঠানের নাম উঠেছে। গত বছর এই তালিকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ছিল।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলারোয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও দেবহাটা উপজেলার বাবুরাবাদ ধাপুুখালি মাধ্যমিক বিদ্যালয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!