[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় শিশু নিহত
প্রতীকী ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাটিবাহী ট্রাক্টরচাপায় রাজন নামে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
শনিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন একই এলাকার হবিবর রহমানের ছেলে।
জানা যায়, চরকডাঙ্গি গ্রামের বাড়ি থেকে একটু দূরে কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল রাজন। এ সময় একটি ট্রাক্টর পাশের একটি জমি থেকে মাটি লোড করে নিয়ে যাচ্ছিলো। খেলার সময় তাদের বল ট্রাক্টরের সামনে চলে আসে। শিশু রাজন বলটি নিতে গেলে মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!