ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় এয়ারগানসহ পাখি শিকারি আটক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ৬ ডিসেম্বর ২০২২
খুলনায় এয়ারগানসহ পাখি শিকারি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় পাখি শিকারের দায়ে হাসিব রহমান (৩২) নামে এক শিকারিকে এক সপ্তাহ কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি পাইকগাছার চাঁদখালীর গজালিয়া গ্রামের মো. কুদ্দুস মোড়লের ছেলে।

এ সময় শিকারি হাসিবের কাছ থেকে একটি এয়ারগান, ১০০ রাউন্ড সীসার গুলি ও বিভিন্ন প্রজাতির অতিথি পাখিসহ ৯টি শিকারকৃত পাখি জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে ৯নং চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ থেকে তাকে আটক করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন এবং ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিকারি হাসিব রহমানকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আটক খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!