ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ পার্বত্য চট্টগ্রাম ]

রাঙ্গামাটিতে ভুয়া ২ এনজিওকর্মী আটক

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ৫ ডিসেম্বর ২০২২
রাঙ্গামাটিতে ভুয়া ২ এনজিওকর্মী আটক
প্রতীকী ছবি

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানা পুলিশ দুই ভুয়া এনজিওকর্মীকে আটক করেছে।

সোমবার বিকেলে রাঙ্গামাটি শহরের কল্যাণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লার বাসিন্দা আয়েত আলীর ছেলে নাসির উদ্দিন এবং সাতক্ষীরার নফুর সরদারের ছেলে মোজাম্মেল হক।

জানা যায়, ঐ দুইজন এনজিওকর্মী হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটসহ কোতোয়ালি থানা পুলিশ নিয়ে অভিযান চালান। এ সময় তারা যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!