ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

রাঙ্গামাটিতে মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য আটক

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ৩০ নভেম্বর ২০২২
রাঙ্গামাটিতে মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

বিভিন্ন জেলার অভিযান চালিয়ে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেলসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম। আটককৃতরা হলেন- রাঙ্গামাটি শহরের হাসপাতাল এলাকার জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লা জেলার নারায়ণদা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. রুবেল, একই জেলার ঘোড়াময়দা এলাকার সোয়াব মিয়ার ছেলে মো. ওসমান, চট্টগ্রাম জেলার মাইজপাড়া এলাকার মো. মুরাদ এবং একই জেলার সল্টগোলা এলাকার মো. দিদারুল ইসলামের ছেলে মো. রিয়াজুল ইসলাম সিয়াম।

জানা যায়, গত ২৬ নভেম্বর রাতে রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি এলাকা থেকে তালাকেটে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঐদিন রাতে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। পরে অভিযান চালিয়ে চুরি হওয়া দুইটি মোটরসাইকেলসহ মো. মিজানুর রহমান নামে এক চোরকে আটক করা হয়। আটককৃত চোরের দেওয়া তথ্যমতে ঐ চক্রের পাঁচ সদস্যকে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

Advertisement

এ বিষয়ে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেলসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। ঐ চক্রের আরো কয়েকজনের নাম-ঠিকানা পুলিশের হাতে এসেছে। তাদেরকেও আটক করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!