ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অর্ধশতাধিক চোরাই মোবাইলসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ২৩ অক্টোবর ২০২২
অর্ধশতাধিক চোরাই মোবাইলসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অর্ধশতাধিক বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মোবাইলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত মো.সাফায়েত হোসেন (৩৩) সেনবাগ উপজেলার এয়ারপুর গ্রামের রফিক উল্যার ছেলে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার নোয়াখালী টু কুমিল্লা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।  

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার সড়কে অভিযান চালায়। ওই সময় একজন সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৫০টি ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানান, মোবাইলগুলো তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের চোরাই বাজার থেকে কিনে বাংলাদেশে বিক্রি করতে এনেছেন।

Advertisement

নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির দেওয়া তথ্যাদি যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চোরাই পণ্য
লিংক সফলভাবে কপি হয়েছে!