মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। আটকৃতরা হলেন- সিপাত, পারভেজ, রুবেল, রিশাদ, রিয়াদ, সোহেল, সুমন। তারা সবাই রামগঞ্জ উপজেলার বাসিন্দা।
জানা যায়, একটি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ৯টায় রামগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলের কাগজপত্র চাইলে কাগজপত্র দিতে না পারায় রুবেলকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে আরো ছয়জনকে আটক করা হয়।
.png)
পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, আটককৃতদের বিরুদ্ধে চুরির অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।