[ দেশজুড়ে ]
হাতিয়াতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১
চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত ব্যক্তি-ছবি ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. মাঈন উদ্দিন উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামের মো.মারজানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে হাতিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের হোতা মাঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়। একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামির স্বীকারোক্তি মোতাবেক চুরি হওয়া হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল উদ্ধার।
ওসি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!