ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬, ২৮ আগস্ট ২০২২
নাটোরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ 
গ্রেফতাররা। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। 

শনিবার রাতে সদর উপজেলার গোয়ালদিঘী কৃষ্ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- গোয়ালদিঘি কৃষ্ণপুর গ্রামের জামাল হোসেনের ছেলে সোহেল রানা ও সাইফুল ইসলামের ছেলে সবুজ প্রামাণিক। 

রোববার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোয়ালদিঘি কৃষ্ণপুর গ্রামে অভিযান চালায় র‍্যাব। এ সময় সোহেল ও সবুজের বাড়িতে তল্লাশি করে একটি চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে আকার-আকৃতি পরিবর্তন করে তা বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!