[ দেশজুড়ে ]
আখাউড়ায় চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক
আটককৃত মুসা মিয়া- ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাই মোটরসাইকেলসহ মুসা মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটককৃত মুসা মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের বাসিন্দা।
জানা যায়, তুলাইশিমুল ফোরকানিয়া মাদরাসার সামনের সড়ক দিয়ে মুসা মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পুলিশ তার গতিরোধ করে গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে বলেন। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন।
.png)
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে দুইটি মাদক মামলা এবং দুইটি অন্য ধারার মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!