ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্গম চরে মিলল ৩৫ চোরাই মোটরসাইকেল

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ১৪ আগস্ট ২০২২
দুর্গম চরে মিলল ৩৫ চোরাই মোটরসাইকেল
উদ্ধারকৃত মোটরসাইকেল- ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল থেকে ৩৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার বিকেলে সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকা থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করে।

রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ জেলা সদরসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকটি সংঘবদ্ধ চোর চক্র মোটরসাইকেল চুরি করে সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সদর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ট্রাফিক বিভাগের সার্জেন্টের নেতৃত্বে একটি যৌথ টিম রূপসা বাজারে বিশেষ অভিযান চালায়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ৭০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরমধ্যে ৩৫টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র থাকায় সেগুলো ছেড়ে দেওয়া হয়। বাকি মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে কয়েকটি সংঘবদ্ধ চোরে মটর সাইকেল চুরি করে নিরাপদ স্থান হিসেবে দুর্গম চরাঞ্চল বিক্রি করতো। চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার দুর্গম মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে অভিযান চালিয়ে ৭০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৩৫টির কাগজপত্র থাকায় মালিকদের মোটরসাইকেলগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি ৩৫টি মটর সাইকেল উদ্ধার করে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!