শনিবার দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবছার হোসেন হাতিয়া উপজেলার হরণী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
নোয়াখালী ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫০০টি ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগাড়া থানায় অস্ত্র, ডাকাতি, পুলিশ আক্রান্ত ও হাতিয়া থানায় চারটি মামলা রয়েছে।
.png)
তিনি আরো বলেন, শনিবার দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।