বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার রাজারহাট মোড় থেকে ইমনকে গ্রেফতার করা হয়। ইমন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার শামসুল আলমের ছেলে। তার বিরুদ্ধে এর আগের চারটি মামলা রয়েছে।
শুক্রবার বিকেলে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. খাইরুল আলম।
.png)
তিনি বলেন, এ হত্যাকাণ্ডে ইমনের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ইমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এতে জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে।
গত ১৫ জুলাই দিবাগত রাতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কাজী সোহান শরিফ ও খন্দকার আশিকুর রহমান জুয়েল নামে দুজনকে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য, নিখোঁজের পাঁচ দিন পরে গত ৭ জুলাই কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচে গড়াই নদী থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত ৮ জুলাই কুমারখালী থানায় রুবেলের চাচা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।