ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির সবাইকে অচেতন করে মোটরসাইকেল চুরির চেষ্টা, গণধোলাই

পিরোজপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:২৯, ২৭ জুন ২০২২
বাড়ির সবাইকে অচেতন করে মোটরসাইকেল চুরির চেষ্টা, গণধোলাই
আটক হাফিজুর। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে চেতনানাশক ওষুধ খাইয়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে মো. হাফিজুল শেখ নামে চোর চক্রের এক সদস্যকে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। 

আটক হাফিজুর বাগেরহাটের কচুয়া উপজেলার মগিয়া ইউপির বড় আন্দারমানিক গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার শেখমাটিয়া ইউপির শেখমাটিয়া গ্রামে। 

জানা গেছে, ওই রাতে চোর চক্রের তিন সদস্য স্থানীয় সতেন্দ্র নাত মণ্ডলের বাড়ির সবাইকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে। এতে ওই বাড়ির গৃহকর্তা সতেন্দ্র নাথ মণ্ডল, স্ত্রী পুষ্প রানী মণ্ডল, তার পুত্রবধূ দেবী রানী দত্ত, ছেলে সুমন মণ্ডল ও পাঁচ মাস বয়সের নাতি নয়ন মণ্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

Advertisement

গৃহকর্তার ছেলে সমীর মণ্ডল জানান, ওই রাতে ১১টার দিকে তিনি নাজিরপুর থেকে বাড়িতে যান। এ সময় তার মেঝ ভাই সঞ্জীব কুমার মণ্ডল তাকে জানান, বাড়ির খাবারের সঙ্গে কোনো ধরনের চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়েছে। এ খবর শুনে তার সন্দেহ হলে তিনি রাত জেগে পাহারা দেন। কিছু সময় পর বাড়ির ভেতরে অজ্ঞাত পরিচয়ের ওই তিনজনকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলেন। 

আটক ব্যক্তি জানান, সে ওই রাতে তার এক সহযোগীর ফোন পেয়ে তারা তিনজন ওই ঘরে থাকা মোটরসাইকেলসহ মালামাল চুরি করতে গিয়েছিল।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ওই দিন গভীর রাতে স্থানীয়রা তাকে আটক করেছেন। পরে থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আটক ব্যক্তি পুলিশের হেফাজতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!