ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ২১ সেপ্টেম্বর ২০২২
লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ২
চোরাই মোটরসাইকেলসহ আটককৃত দুই যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে চুরি হওয়া দুইটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক দুইজনকেই জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে, মঙ্গলবার রাত ৮টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন দাশেরহাট পশ্চিম বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নোয়াখালীর চরজব্বার থানাধীন চরবাটা ইউপির চরমজিব ভূঁইয়ারহাট গ্রামের আবদুর রহমানের ছেলে মো. শাহজাহান এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে মো. ওসমান। তারা উভয়ই পার্শ্ববর্তী হাতিয়া উপজেলার পূর্ব নবীপুর গ্রামে বসবাস করে আসছিলেন।

জানা যায়, চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক দাশেরহাট পশ্চিম বাজারের জনৈক ইউসুফের চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। খবর পেয়ে দাশেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা শাহজাহান ও ওসমানকে আটক করেন। পরে তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল দুইটি চোরাই বলে স্বীকার করেন।

Advertisement

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোসলেহ উদ্দিন বলেন, মোটরসাইকেলসহ আটককৃতরা চিহ্নিত চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!