[ দেশজুড়ে ]
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে শরীর ঝলসে চোরের মৃত্যু
ফাইল ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় চুরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। রোববার সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের।
তিনি বলেন, রোববার সকালে কুয়াকাটার খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে অজ্ঞাত চোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ওই শরীর ঝলসানো ছিল। এ সময় উদ্ধার করা হয়েছে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি।
.png)
তিনি আরো বলেন, লাশটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!