আব্দুল হক মিয়া জানান, বুধবার দিনের বেলায় আমাদের বাগানের সুপারি চুরি করেন একই এলাকার সজীব। এ ঘটনা জানাতে সজিবের মা শারমিনকে ডাকলে তিনি আমাদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে আমাদের ওপর হামলা চালান তারা। এ হামলায় আহত হয়ে আমিসহ আমার পরিবারের লোকজন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।
তিনি আরো বলেন, সকালে আমার পূত্রবধূ ফোন করে জানান তাদের ও আমাদের ঘরে সিঁধ কেটে চুরি করা হয়েছে। পরে আমার আত্মীয়রা স্থানীয় চৌকিদারকে সঙ্গে নিয়ে গিয়ে দেখতে পান, ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা, কম্বল, কাপড়, জমির দলিলপত্র ও ফ্রিজে থাকা মাছ-মাংস নিয়ে যায় চোর চক্র। এছাড়া ঘরে থাকা অন্যান্য মালামাল ভাঙচুর ও তছনছ করা হয়।
.png)
এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।