ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ট্রাক চুরির ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১৫ নভেম্বর ২০২২
ফেনীতে ট্রাক চুরির ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী শহর থেকে চুরি হওয়া ট্রাক ১৪ ঘণ্টা পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের হালিশহর থানার জেলেপাড়া এলাকার সাগরপাড় থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে, সোমবার রাত ৩টার দিকে ফেনী শহরের কালিপাল এলাকা থেকে ট্রাকটি চুরি হয়।

জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে শহরের কালিপাল এলাকার জয়নাল হাজারী কলেজ সংলগ্ন সততা এন্টারপ্রাইজের সামনে ট্রাকটি রেখে বাড়ি যান দোকান মালিক আবদুল মতিন পাটোয়ারী। ঐদিন রাত ৩টার দিকে দোকানের সামনে থেকে ট্রাকটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার ফেনী মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। তদন্তের দায়িত্বভার পেয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে সন্ধ্যায় চট্টগ্রামের হালিশহর থানার জেলেপাড়া এলাকার সাগরপাড় থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

Advertisement

ফেনী মডেল থানার এসআই রবিউল ইসলাম জানান, ট্রাক মালিকের অভিযোগের ভিত্তিতে পরই পুলিশ ট্রাকটি উদ্ধার ও জড়িতদের ধরতে অভিযানে নামে। এরই মধ্যে চট্টগ্রাম থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!