ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চুরি হওয়ার পর চালককে রিকশা দিলো ‘অপারেশন সুন্দরবন’ টিম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২২
চুরি হওয়ার পর চালককে রিকশা  দিলো ‘অপারেশন সুন্দরবন’ টিম
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার থেকে চুরি যাওয়ার পর ভুক্তভোগী চালক মেহেদী হাসান শামীমকে রিকশা উপহার দিয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ টিম।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী মিরপুরের সনি সিনেমা হলে ‘অপারেশন সুন্দরবন’ টিম এবং র‌্যাবের পক্ষ থেকে তাকে নতুন রিকশা দেওয়া হয়।

র‌্যাব জানায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেহেদী হাসান শামীমের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম রিকশাটি চুরি হয়। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় আর্থিক অনটনের কারণে ৭-৮ দিন আগে ঢাকায় রিকশা চালানো শুরু করেন তিনি।

Advertisement

তার মা হার্টের সমস্যা জনিত কারণে মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। মেহেদী রিকশা চালানোর টাকা দিয়ে মায়ের চিকিৎসা চালিয়ে আসছিলেন। বিষয়টি জানতে পেরে টিম ‘অপারেশন সুন্দরবন’ মানবিক সহায়তা দানে এগিয়ে আসে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুরের সনি সিনেমা হলে চলচ্চিত্র টিম এবং র‌্যাবের পক্ষ থেকে মেহেদী হাসান শামীমকে জীবিকা নির্বাহের জন্য একটি রিকশা উপহার দেওয়া হয়। এদিকে চুরি যাওয়া রিকশা উদ্ধারে ও জড়িতদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের লিগ্যল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের পরিচালক দীপংকর দীপন, অভিনেতা জিয়াউল রোশান ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!