বৃহস্পতিবার সকালে গাংনী পৌর শহরের পাশাপাশি দুইটি বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
বাড়ির মালিক রোজিফা খাতুন বলেন, আমি সকাল ৮টার দিকে অফিসে চলে যায়। বাড়িতে কেউ ছিলনা। আমার ঘর থেকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল।
.png)
এছাড়া গাংনী ভ্যারাইটি স্টোরের মালিক আক্তারুজ্জামান বলেন, রান্না ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে। চুরির সময় বাড়িতে কেউ ছিলনা।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় আসামিদের শনাক্তকরণ ও খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।