[ দেশজুড়ে ]
ভালুকায় ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
প্রতীকী ছবি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ীর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল কুড়িগ্রামের রাজারহাট এলাকার আহম্মেদ আলীর ছেলে। আমিনুল ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের ডিমাইলপাড়া এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
জানা যায়, ভালুকাগামী অটোরিকশাটিকে পেছন থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, লাশটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!