মঙ্গলবার সকালে শেড-অ্যাকশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় টেকনাফ শেড কার্যালয়ে ‘যুব ও জেন্ডার সংবেদনশীল মিডিয়া ফেলোশিপ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসেবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। একই সঙ্গে ফেলোশিপ ও পুরস্কার তুলে দেন তিনি।
.png)
স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের সংকট নিয়ে প্রতিবেদনের জন্য ছয়জন সাংবাদিককে ফেলোশিপ অ্যাওয়ার্ড সম্মাননা দেওয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তদের যথাক্রমে প্রথম হয়েছেন আবদুর রহমান (দৈনিক সমকাল), দ্বিতীয় হয়েছেন আবদুস সালাম (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), তৃতীয় হয়েছেন জাকারিয়া আলফাজ (কালের কণ্ঠ), জসিম মাহামুদ (বিডিনিউজ), রহমত উল্লাহ (কক্সবাজার বার্তা) ও আরফাত সানি (যায়যায়দিন)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেডের এইচ.আর. ম্যানাজার মুহাম্মদ ইসমাইল, প্রজেক্ট কো-অর্ডিনেটর বদিউল আলম, ইন্সপাইরেটর নাদিরা খানম তুলি, ফাইনান্স অফিসার সামিনা জাহান রাজিয়া, প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান, ফ্যাসিলিটেটর তাসলিম উদ্দীনসহ ইয়ুথ কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক নিয়মেই আসবে। তবে আমাদের প্রস্তুতি নিতে হবে, যেন এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়। এজন্য জনসচেতনতা সৃষ্টি প্রয়োজন। আর এ কাজটি ভালোভাবে করতে পারেন গণমাধ্যমকর্মীরা। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দুর্যোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।