ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সুভাসচন্দ্র বসু আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন রাবি শিক্ষক

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ২৪ নভেম্বর ২০২২
সুভাসচন্দ্র বসু আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন রাবি শিক্ষক
অধ্যাপক ড. হীরা সোবাহান। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবাহান ‘নেতাজী সুবাসচন্দ্র বসু আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বাংলাদেশের শিক্ষা ও চারুকলায় বিশেষ অবদান রাখায় তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৩ নভেম্বর ভারতের কলকাতায় ‘মহাবোধি সোসাইটি’ মিলনায়তনে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানটি ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’ ও ‘সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ’ -এর আয়োজনে অনুষ্ঠিত হয়।

Advertisement

অধ্যাপক ড. হীরা সোবাহান ডেইলি বাংলাদেশকে বলেন, এই পুরস্কারের মধ্য দিয়ে আমি চারু শিক্ষার মান সমুন্নত এবং চর্চায় নিজেকে নিমগ্ন করতে আরো সচেষ্ট হব। যেকোনো পুরস্কারই কাজের প্রতি আরো আগ্রহ সৃষ্টি করে। আমাকে এ পুরস্কারের জন্য মনোনীত করায় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, অধ্যাপক ড. হীরা সোবাহান রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের বর্তমান সভাপতি। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। একাধারে তিনি বিশিষ্ট প্রিন্টমেকার, চিত্রকর, গবেষক, লেখক, কবি ও সংগঠক। চিত্রকলা নিয়ে তিনি বিভিন্ন বই লিখেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!