রোববার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফে গ্রিন ভিউতে বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
নয় সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহসভাপতি মধুসূদন চন্দ্র বর্মণ, সহসাধারণ সম্পাদক সাদিয়া হাসান শাওলী, সাংগঠনিক সম্পাদক মাহাথির মোরসালিন, অর্থ বিষয়ক সম্পাদক নাঈম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে সুমাইয়া তিতির। এছাড়াও শাকিল আহমেদ ও মো. রিফাত কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে।
.png)
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাফসিরুল ইসলাম অপু জানান, ভ্রমণের পাশাপাশি দেশের পর্যটন শিল্প বিকাশে কাজ করে রাবি ট্যুরিস্ট ক্লাব। দেশের পর্যটন কেন্দ্রগুলোকে সবার সামনে ইতিবাচকভাবে উপস্থাপন করা, সাধারণ মানুষকে পর্যটন শিল্পের প্রতি আকৃষ্ট তৈরি করাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে পর্যটন শিল্পে অবদান রাখছে আমাদের ক্লাবটি। সবার সহযোগিতায় আমরা বহুদূর যেতে পারবো সে আশাই করছি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১০ অক্টোবর রাবির কয়েকজন ভ্রমণ প্রিয় শিক্ষার্থী ট্যুরিস্ট ক্লাব গঠন করেন। ট্যুরিস্ট ক্লাব প্রতিবছর বিভিন্ন ভ্রমণের আয়োজন করে থাকে। এছাড়া দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের পরিচিতি এবং জনসচেতনা সবার মধ্যে তুলে ধরার কাজ করে যাচ্ছে ক্লাবটি।