ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খালে ডুবে প্রাণ গেল এক বছরের শিশুর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ১০ ডিসেম্বর ২০২২
খালে ডুবে প্রাণ গেল এক বছরের শিশুর
ফাইল ছবি

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে এক বছর বয়সী শিশু মারিয়া খাতুনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই উপজেলার নিমগাছি ইউপি চেয়ারম্যান মোছা. সোনিতা নাসরিন। এর আগে, এদিন দুপুরে উপজেলার নিমগাছি গ্রামে এ ঘটনা ঘটে। মারিয়া একই গ্রামের মোস্তাফিজার রহমানের মেয়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোছা. সোনিতা নাসরিন বলেন, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল মারিয়া। ওই সময় পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের নিমগাছি খালে পড়ে যায় সে। ওই সময় পরিবারের লোকজন তার খোঁজ করছিলেন। এক সময় খাল থেকে মারিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। খালে ডুবে মারিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরপরই বিষয়টি থানায় জানাই।

ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!