ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে স্ত্রী গেলেন ওয়াজ মাহফিলে, সকালে নিজ জমিতে মিলল কৃষকের ক্ষত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৪, ১২ ডিসেম্বর ২০২২
রাতে স্ত্রী গেলেন ওয়াজ মাহফিলে, সকালে নিজ জমিতে মিলল কৃষকের ক্ষত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে নিজ জমি থেকে আশরাফুল ইসলাম নামে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে উপজেলার বেগমপুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার রাতে আশরাফুলের স্ত্রী প্রতিবেশীদের সঙ্গে হাকিমপুর উপজেলার সাতকুড়ি এলাকায় ওয়াজ মাহফিলে যান। তার ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। রোববার সকালে বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে বর্গা নেয়া জমি থেকে আশরাফুলের ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

এলাকাবাসী আব্দুর জলিল বলেন, আশরাফুল সাদাসিধে মানুষ ছিলেন। এলাকার কারো সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। রাতে একসঙ্গে আমরা মসজিদে নামাজ আদায় করেছি। সকালে শুনি তাকে কে বা কারা হত্যা করে লাশ জমিতে ফেলে রেখেছে।

নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, রোববার সন্ধ্যার কিছু আগে সাতকুড়ি এলাকায় ওয়াজ শুনতে গিয়েছিলাম। রাতে ওয়াজ শুনে মেয়ের বাড়িতেই ছিলাম। সোমবার সকালে খবর পেয়ে এসে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!