ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলের ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩২, ১২ ডিসেম্বর ২০২২
টাঙ্গাইলের ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার রাত পৌনে এগারোটার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

এদিকে এই ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

Advertisement

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। এতে বন্ধ র‌য়ে‌ছে ওই রেলল‌াইনে ট্রেন চলাচল।

টাঙ্গাই‌লের ঘা‌রিন্দা রেল‌স্টেশ‌ন মাস্টার সো‌হেল জানান, ট্রেন লাইনচ‌্যুত হওয়ার বিষয়‌টি উর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে অব‌হিত করা হ‌য়ে‌ছে। মালবাহী ট্রেন‌টি ঢাকার দি‌কে যা‌চ্ছিলো প‌থে রাজাবা‌ড়ি রেলক্রসিং পাড় হওয়ার সময় লাইনচ‌্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

উদ্ধারকারী দল আসার পর ট্রেন যোগাযোগ সচল হতে পারে। তবে কখন ট্রেন চলাচল সচল হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এদিকে রেলের প্রকৌশল বিভাগে কর্মরত নুরুজ্জামান মিয়া জানান আমরা খবরটি শোনা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। গিয়ে প্রকৃত কারন জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। যাতে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!