ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫, ১৪ ডিসেম্বর ২০২২
মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ 
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু মৃধা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঐ শিশুর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত সোমবার বিকেলে খালাতো ভাইয়ের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় রাজু শিশুর সঙ্গে খেলতে থাকা খালাতো ভাইকে ১০ টাকা দিয়ে সিগারেট কিনতে দোকানে পাঠান।

এই সুযোগে প্রথমে শিশুটিকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখান রাজু। পরে টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে পাশের একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন রাজু। পরে ঐ শিশুটির খালাতো ভাই সিগারেট নিয়ে ঘটনাস্থলে এলে অভিযুক্ত রাজু টের পেয়ে শিশুটিকে পাঁচ টাকা দিয়ে দ্রুত পালিয়ে যান। পরে বাড়িতে গিয়ে শিশুটি তার মাকে ঘটনা জানালে তিনি থানায় মামলা করেন।

Advertisement

নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শিশুটিকে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!