ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি, দেখতে ভিড়

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ১৪ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি, দেখতে ভিড়
আর্জেন্টিনার পতাকার রঙের বাড়ি

পুরো বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন। ছাদের উপর উড়ছে আর্জেন্টিনার পতাকা। বাড়িটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা। অনেকেই এখন আর্জেন্টিনা বাড়ি নামেই চেনেন বাড়িটিকে। এটি কুমিল্লা নগরীর চাঁনপুর এলাকায় অবস্থিত।

আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর এর মালিক দৃষ্টিনন্দন বাড়ির ছবি আপলোড করেন। মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয় ছবিটি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল শুরুর দুই সপ্তাহ আগে শুরু হয় এ বাড়ি রঙের কাজ। আর বিশ্বকাপের প্রথম দিনে কাজ শেষ হয়। সেদিন থেকেই মানুষ বাড়িটিকে আর্জেন্টিনা বাড়ি হিসেবে চেনেন। বাড়িটির মালিক চিত্র শিল্পী সামিউল আলম জাহেদ। তিনি চাঁনপুর এলাকার মো. শহিদুল আলমের ছেলে।

Advertisement

সামিউল আলম জাহেদ বলেন, আমি ছোট বেলা থেকে আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ শুরুর দিন এ বাড়ি রঙের কাজ শেষ হয়। এর আগে, একবার ছবি আপলোড করেছিলাম। তখন অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন। আজ (১৪ ডিসেম্বর) আবার পোস্ট করেছি। এখন দেখি মানুষ শেয়ার করছেন।

বাড়িটি দেখতে আসা স্থানীয় যুবক আশিকুর রহমান বলেন, আমি ফ্রান্সের সমর্থক। দলের জন্য কখনো মানুষ এত আবেগী হয় জানতাম না। সামিউল ভাইয়ের বাড়িটি ফেসবুকে দেখে দেখতে আসলাম। বাড়িটি অসাধারণ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!