[ পার্বত্য চট্টগ্রাম ]
মাটিরাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন।
মঙ্গলবার বিকেলের দিকে মাটিরাঙ্গা পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে বাইল্যাছড়ি, নতুনপাড়া, ইসলামপুর, মুসলিমপাড়া হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আর্জেন্টিনার জার্সি পরে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সোহাগ বলেন, আর্জেন্টিনা আমাদের প্রিয় দল। ছোটবেলা থেকে এ দলটি সাপোর্ট করি। আশা করি আমরা কাতার বিশ্বকাপ মাতিয়ে তুলতে পারবো এবং বিশ্বকাপের ট্রফি মেসির হাতেই উঠবে।
.png)
শোভাযাত্রা চলাকালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার আর্জেন্টিনা সমর্থক হাত নেড়ে সমর্থন জানান।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!