ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পতাকা প্রতিযোগিতা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১৪ নভেম্বর ২০২২
কুমিল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পতাকা প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সমর্থকরা তৈরি করেছেন ৭০ হাতের পতাকা। তাদের সঙ্গে টেক্কা দিতে ব্রাজিলের সমর্থকরা ৫০০ হাতের পতাকা তৈরি করেছেন। এ ঘটনা ঘটেছে কুমিল্লার বরুড়া উপজেলায়।

রোববার বরুড়া পৌরসভার কসামি এলাকায় এ পতাকা প্রদর্শন করা হয়। কসামি ব্রাজিল ফ্যানস নামে একটি সংগঠনের পক্ষ থেকে ৫০০ হাতের এ পতাকা প্রদর্শন করা হয়। ঐ সংগঠনের কয়েকজন সদস্যের অর্থায়নে এ পতাকা তৈরি করা হয়েছে। ৫০০ হাতের এ পতাকা প্রদর্শন শেষে কসামি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে গাছের সঙ্গে টানানো হয়। এর আগে, একই এলাকায় ৭০ হাতের পতাকা তৈরি করে আর্জেন্টিনার সমর্থকরা।

এ বিষয়ে গাজী জামাল হোসেন নামে এক ব্রাজিল সমর্থক বলেন, আমাদের এলাকায় আর্জেন্টিনার সমর্থকরা ৭০ হাতের পতাকা তৈরি করে। আমরা ব্রাজিলের সমর্থকরা তখন থেকেই ৫০০ হাতের পতাকা তৈরি করার কথা ভাবছিলাম। এ জন্য ৫০০ হাতের ঐ পতাকা প্রদর্শন করলাম।

Advertisement

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, বিশ্বকাপের প্রতি আসরেই ভক্তরা নিজেদের প্রিয় দলের পতাকা তৈরি করে। কিন্তু এর জেরে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক আছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!