শুক্রবার দুপুরে উপজেলার আড়ানগর ইউপির অন্তর্গত সিংগারুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গণেশ একই এলাকার গ্রামপুলিশ শ্রী বিজেত সিংয়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়ানগর ইউপি চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান।
.png)
স্থানীয়রা জানায়, বাড়ির টিনের চালে ব্রাজিলের পতাকা টাঙানোর কাজ করছিলেন গণেশ। ওই সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।