ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ১৫ ডিসেম্বর ২০২২
টেকনাফে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত 
ছবি: ডেইলি বাংলাদেশ

ক্সবাজারের টেকনাফে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী ইকবাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে হোয়াইক্যং ইউপির কাঞ্জর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল উপজেলার হোয়াইক্যং ইউপির নয়াপাড়া এলাকার মাস্টার আব্দুল বারীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টেকনাফগামী পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ঘ হয়। তে ইকবাল নামে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং নুরুল ইসালাম নামে আরেকজন আহত হন। গুরুতর আহত ইকবালকে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় পুলিশ দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

হোয়াইক্যং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। গাড়ি দু'টি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!