ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুকুরের কামড়ে শতাধিক ভেড়ার মৃত্যু

সোনাগাজী ও ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ১৭ ডিসেম্বর ২০২২
কুকুরের কামড়ে শতাধিক ভেড়ার মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে কুকুরের কামড়ে শতাধিক ভেড়ার মৃত্যু হয়েছে। এতে প্রায় পনের লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

শনিবার এ তথ্য জানান, খামারের মালিক কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন এবং দক্ষিণ চরছান্দিয়া ইউপির খামার মালিক হেদায়েত উল্যাহ।

ক্ষতিগ্রস্ত খামার মালিক এবং স্থানীয় এলকাবাসী জানান, গত কয়েকদিনে ওই সমস্ত এলাকায় কুকুরে উপদ্রব বেড়ে যাওয়ায় রাতের আঁধারে এবং দিনের বেলায় খামারে একাধিক কুকুর টংয়ের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে ভেড়ার গায়ে কামড় দিলে শতাধিক ভেড়ার মৃত্যু হয়। এতে প্রায় পনের লাখ টাকার ক্ষতি হয়। 

Advertisement

ভুক্তভোগী খামারের মালিক নজরুল ইসলাম শাহীন বলেন, খামারে মোট ২৭৫টি ভেড়া ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খামারের রাখাল সেলিম পাশের বাজারে নাস্তা করতে যায়। এ সময় ৬টি কুকুর ভেড়ার খামারে হানা দেয়। ওই সময় ৬টি কুকুরের কামড়ে শতাধিক ভেড়া মারা যায়। মারা যাওয়া ভেড়ার মধ্যে শতাধিক ভেড়া গর্ভবতী ছিল। 

সোনাগাজীর দক্ষিণ পূর্ব চরছান্দিয়া গ্রামের খামার মালিক হেদায়েত উল্যাহ জানান, গত বৃহ:স্পতিবার রাতের আঁধারে আমাদের খামারে কুকুর হানা দিয়ে একই কায়দায় বড় ৬ টি ভেড়া মেরে ফেলে। একটি ভেড়ার কলিজা খেয়ে ফেলে। সকাল বেলা ভেড়াগুলো মেজেতে পড়ে থাকাতে দেখা যায়।  কুকুরের পায়ের চিহ্ন পাওয়া যায়। এ বিষয়ে আবার অনেকে ভেড়ার কলিজা খাওয়ার দৃশ্য দেখে নেকড়ে বাঘ হতে পারে বলে ধারণা করেন।

সোনাগাজীর ইউএনও কামরুল হাসান জানান, ভুক্তভোগী খামারের মালিক এ বিষয়ে আমাদের অবহিত করেনি। তবে এ বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!