ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
জোর করে বলাৎকার

দপ্তরির বিশেষ অঙ্গ কামড়ে ছিঁড়ে ফেললো প্রতিবন্ধী

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৮, ১৮ ডিসেম্বর ২০২২
দপ্তরির বিশেষ অঙ্গ কামড়ে ছিঁড়ে ফেললো প্রতিবন্ধী
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে বলাৎকার করায় আজাদ মোল্যা নামে এক স্কুল দপ্তরির পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে ফেলেছে এক প্রতিবন্ধী কিশোর। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় আজাদ মোল্যাকে প্রথমে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

আহত আজাদ মোল্যা বর্ণিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। তিনি বর্ণিচর গ্রামের জামাল মোল্যার ছেলে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাবু। তিনি বলেন, আহতাবস্থায় আজাদকে ফরিদপুর হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হয়েছে। 

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আজাদ মোল্যা একই গ্রামের এক প্রতিবন্ধীকে জোর করে বলাৎকার করেন। এ সময় ওই প্রতিবন্ধী ক্ষেপে গিয়ে আজাদের পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে ফেলে। 

ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষক সানোয়ার করিম বলেন, ঘটনাটি বিদ্যালয়ের সাবেক সভাপতির কাছে থেকে শুনেছি। 

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনা শুনে রাতেই ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!