রোববার ভোরে নিজ বাড়ির অদূরে ডুমুর গাছের সঙ্গে ফাঁস নেন আসলাম শেখ। তিনি ঐ গ্রামের মৃত নওশের শেখের ছেলে।
আসলামের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা-শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা নেয়ার পরেও রোগ না নিরাময় হওয়ার হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।
.png)
নালিয়ারডাঙ্গী গ্রামের মেম্বর শহিরুল ইসলাম বলেন, শ্বাসকষ্ট সইতে না পেরে আসলাম আত্মহত্যা করেছেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকাঢ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।