ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ১৮ ডিসেম্বর ২০২২
পাবনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় ট্রেনে কাটা পড়ে শিল্পী খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার সকালে ঈশ্বরদী-ঢাকা রেললাইনের  ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকায় শিল্পী খাতুনের লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। 

শিল্পী খাতুন পাবনা সদর উপজেলার বড়দিকশাইল গ্রামের জনি প্রামাণিকের স্ত্রী ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোসাইপুর গ্রামের আব্দুর রশিদ দেওয়ানের মেয়ে।

মুলাডুলি এলাকার বাসিন্দা সোলায়মান হোসেন বলেন, এক নারীর লাশ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে আমরা পুলিশকে খবর দেই। ওই নারীর শরীরে ট্রেনের আঘাত রয়েছে, হয়ত ট্রেনের ধাক্কায় তার মুখ মণ্ডল বিকৃত হয়ে গেছে।

Advertisement

নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে শিল্পী খাতুনের স্বামী জনি প্রামাণিক মোবাইল ফোনে আমাদের বাড়িতে জানান শিল্পীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল ৭টার দিকে শুনতে পাই তার লাশ রেল লাইনের পাশে পড়ে আছে। পরে জানতে পারি শিল্পীকে তার স্বামী মারধর করেছে। সেজন্য রাগে-ক্ষোভে বাড়ি থেকে বের হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে স্বামীর ওপর অভিমান করে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার এসআই আব্দুল মতিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত শিল্পী খাতুন রাতের যে কোনো সময় ঢাকা-ঈশ্বরদী ট্রেনে চলাচলকারী ট্রেনে আত্মহত্যা করেছেন। ট্রেনের ধাক্কায় তিনি লাইনের পাশে পড়ে যায়। শিল্পীর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!