ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আর্জেন্টিনার বিজয় উল্লাসের সময় প্রাণ গেল তরুণের

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ১৯ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনার বিজয় উল্লাসের সময় প্রাণ গেল তরুণের
ফাইল ছবি

সিলেটে আর্জেন্টিনার বিজয় উল্লাসের সময় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর এক তরুণ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত প্রকৌশলী জয়ব্রত ভট্টাচার্য নগরীর শিবগঞ্জ এলাকায় একটি মেসে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর রামপুর গ্রামে। তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে নগরের একটি বেসরকারি ফার্মে কাজ করতেন।

জানা গেছে, রোববার রাতে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় একটি মেসে বন্ধুদের সঙ্গে খেলা দেখেন জয়ব্রত। আর্জেন্টিনার জয়ের পর তিনি বাসা থেকে বেরিয়ে সবার সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। ব্যথা তীব্র হলে রাত ৩টার দিকে বন্ধুরা তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ভোর ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, হার্টঅ্যাটাকে ওই তরুণের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর কারণ সুষ্পষ্টভাবে বলা যাচ্ছে না।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সোমবার ভোরে হাসপাতাল থেকে ওই তরুণের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে সকাল ১০টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!